BTEB & NSDA Courses

AutoCad 2d/3d Drawing Application Course

অটোক্যাড ২ডি/৩ডি ড্রয়ং এপ্লিকেশন কোর্স :

অটোক্যাড (ইংরেজি: AutoCAD ) একটি ইঞ্জিনিয়ার ও আকিট্যাক্টদের জন্য স্টাকচার ডিজাইন সফটওয়্যার। এটি অটোডেস্ক ইনকর্পোরেটেড কর্তৃক উদ্ভাবিত দ্বি-মাত্রিক এবং ত্রি-মাত্রিক ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অটোক্যাড এর ক্যাড (CAD) শব্দের অর্থ হলো কম্পিউটার এইডেড ড্রাফটিং/ডিজাইন (Computer Aided Drafting/Design)। এই কোর্সে আপনি পেশাদারভাবে 2D ও 3D ডিজাইন করার দক্ষতা অর্জন করবেন। অটোক্যাড শেখার জন্য কম্পিউটারের বেসিক জ্ঞান ও জ্যামিতির প্রাথমিক ধারণা থাকলেই তা যথেষ্ট।

অটোক্যাড জানা থাকলে  CAD ডিজাইনার নিম্নোক্ত পেশায়  ক্যারিয়ার  গড়তে পারেন:

  • সিভিল ও সাভেয়ার  ড্রাফটসম্যান
  • CNC মটিব ডিজাইনার
  • আর্কিটেকচারাল টেকনিশিয়ান
  • মেকানিক্যাল ডিজাইনার
  • স্ট্রাকচারাল ডিজাইনার


Course Title : AutoCad 2d/3d Drawing Application Course
Duration: 3 Months, Fee: 15000/-, Class : 3 Days a week
Qualification : SSC/ HSC

Computer Operation

Computer Operation Level-3

Computer Operation হলো আধুনিক অফিস ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও ডেটা প্রসেসিং-এর জন্য অত্যাবশ্যক একটি দক্ষতা। এই কোর্সে শিক্ষার্থীরা কম্পিউটার হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহার, ইমেইল কমিউনিকেশন, ডাটা এন্ট্রি, প্রিন্টিং, এবং বেসিক আইটি সাপোর্ট বিষয়ে দক্ষতা অর্জন করে।
Level-3 শিক্ষার্থীদের মৌলিক কম্পিউটার অপারেশন শেখায় এবং Level-4 শিক্ষার্থীদেরকে উন্নত অফিস ব্যবস্থাপনা, ডেটাবেজ, নেটওয়ার্কিং ও পেশাগত আইটি সাপোর্ট প্রদানে দক্ষ করে।

চাকরির ক্ষেত্রসমূহ:

  • অফিস অ্যাসিস্ট্যান্ট / কম্পিউটার অপারেটর
  • ডাটা এন্ট্রি অপারেটর
  • সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আইটি সাপোর্ট স্টাফ
  • কাস্টমার সার্ভিস ও কল সেন্টার
  • ব্যাংক ও কর্পোরেট সেক্টরে ডেটা প্রসেসিং বিভাগ
  • বিদেশে অফিস অটোমেশন ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজের সুযোগ
  • স্ব-উদ্যোক্তা হিসেবে কম্পিউটার ট্রেনিং সেন্টার / আইটি সার্ভিস ব্যবসা

 

Course Title : Computer Operation Level-3
Duration: 3 Months, Fee: 5,500/-, Class : Regular
Qualification : VIII/SSC/ HSC

Ditital Marketing & Content Creator

ডিজিটাল মার্কেটিং  ও কনটেন্ট ক্রিয়েটর:

ডিজিটাল মার্কেটিং হচ্ছে- ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কনজিউমারের কাছে পন্যের জানান দেওয়ার একটি পন্থা। বর্তমানে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অনলাইনে। এই বিশাল পরিমানের অডিয়েন্সের সামনে আপনার পন্য সম্পর্কে তুলে ধরার সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

একজন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োগ করে এই কাজগুলো করে থাকে। বর্তমানে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে অনেক অর্থ উপার্জন করা যায়।

Course Title : Digital Marketing & Content Creator
Application: Photoshop, Premier Pro, OBS, WordPress
Market Strategy : SEO, SEM, SMM, SMO
Duration: 3 Months, Fee: 15500/-, Class : Regular
Qualification : SSC/HSC

 

Graphics Design for Freelancing

গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং

Graphic Design (Level-3) হলো ডিজিটাল যুগের সৃজনশীল ও চাহিদাসম্পন্ন একটি দক্ষতা উন্নয়ন কোর্স। এই কোর্সে শিক্ষার্থীরা ভিজ্যুয়াল কমিউনিকেশন, লোগো ডিজাইন, পোস্টার, ব্যানার, ব্রোশিউর, সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়া গ্রাফিক্স তৈরি করতে শেখে। NSDA এর Level-3 Graphic Design কোর্স শিক্ষার্থীদেরকে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজের জন্য প্রস্তুত করে এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিযোগিতামূলক করে তোলে।

চাকরির ক্ষেত্রসমূহ:

  • Graphic Designer (Advertising Agency, Print Media, IT Firm)
  • Branding & Logo Design Specialist
  • Social Media Creative Designer
  • Packaging & Product Design Officer
  • Freelancing (Fiverr, Upwork, Freelancer ইত্যাদি প্ল্যাটফর্মে)
  • বিদেশে ক্রিয়েটিভ/ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ
  • স্ব-উদ্যোক্তা হিসেবে ডিজাইন স্টুডিও বা ফ্রিল্যান্স ব্র্যান্ডিং ব্যবসা

 

Course Title : Graphics Design for Freelancing Course
Duration: 3 Months, Fee: 8,500/-, Class : 3 Days a week
Qualification : SSC/ HSC

Web Design & Application Develoment Course

ওয়েব ডিজাইন ও এপ্লিকেশন ডেভলপমেন্ট:

ওয়েব ডিজাইন  মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে এবং কনটেন্ট নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট তৈরি করে। ওয়েব ডেভেলপার ওয়েবসাইটের ডিজাইন বা চিত্র অনুসরণ ক’রে ক্লায়েন্ট সাইড ভাষা ও সার্ভার সাইড ভাষাগুলো ব্যবহার ক’রে ওয়েবসাইট তৈরি বা ডেভেলপ করে। বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় ওয়েব ডিজাইনার একটি চমৎকার পেশা।

একটি ওয়েবসাইটকে তৈরী করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত যে সকল কাজ করতে হয় সেই সকল কাজকে একসঙ্গে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়।

আপনি যা শিখবেন এই কোসে

Frontend: Html, CSS, JavaScript, Bootstrap
Backend: PHP, Laravel,  SQL

কোস ফি ও যোগ্যতা:

Course Title : Web Design & Application Development Course
Duration: 3 Months, Fee: 15000/-, Class : Regular
Qualification : HSC

DIgital Information Skill for Kids (DISK)


ডিজিটাল ইনফরমেশন স্কিল ফর কিডস :

Posted on March 28, 2025 by admin

সফল হওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।  শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ভালো হলেই হবে না, থাকা চাই বেশ কয়েকটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান । আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে টিকে থাকার জন্য ডিজিটাল জ্ঞান প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই গুরুত্বপূর্ণ। শিশুদের ডিজিটাল টুলগুলো দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা শেখাতে হবে।

দৈনন্দিন জীবনে ও পড়াশোনার কাজে কম্পিউটার ব্যবহার করতে শেখা, কোডিং শেখা, সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধির সফটওয়্যারের ব্যবহার করতে শেখা খুবই প্রয়োজন। ডিজিটাল জ্ঞান অর্জন করলে তারা নতুন নতুন প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে।

Course Title : Digital information Skill for KIDS
Application: Os, word, excel, PowerPoint
Language : , python language
Qualification :Age 10+
Duration: 3 Months, Fee: 4500/-, Class : Two Days in Week