কম্পিউটার অপারেশন
Computer Operation Level-3 হলো আধুনিক অফিস ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও ডেটা প্রসেসিং-এর জন্য অত্যাবশ্যক একটি দক্ষতা। এই কোর্সে শিক্ষার্থীরা কম্পিউটার হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহার, ইমেইল কমিউনিকেশন, ডাটা এন্ট্রি, প্রিন্টিং, এবং বেসিক আইটি সাপোর্ট বিষয়ে দক্ষতা অর্জন করে। Level-3 শিক্ষার্থীদের মৌলিক কম্পিউটার অপারেশন শেখায় এবং Level-4 শিক্ষার্থীদেরকে উন্নত অফিস ব্যবস্থাপনা, ডেটাবেজ, নেটওয়ার্কিং ও পেশাগত আইটি সাপোর্ট প্রদানে দক্ষ করে।
কোর্সটিতে সাধারণত যে বিষয়গুলো শেখানো হয় :
- কম্পিউটার কী, এর ইতিহাস ও বিভিন্ন প্রকারভেদ।
- হার্ডওয়্যার (Hardware) ও সফটওয়্যার (Software)-এর পরিচিতি।
- ইনপুট ও আউটপুট ডিভাইস (যেমন: কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার) সম্পর্কে ধারণা।
- কম্পিউটারের প্রাথমিক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা।
- উইন্ডোজ (Windows OS) অপারেটিং সিস্টেম চালনা।
- ডেস্কটপ ও টাস্কবার ম্যানেজমেন্ট।
- ফোল্ডার ও ফাইল তৈরি, কপি, মুভ, রিনেম ও ব্যাকআপ রাখা।
- কন্ট্রোল প্যানেল সেটিংস ও সফটওয়্যার ইনস্টল/আনইনস্টল করা।
- মাইক্রোসফট ওয়ার্ড (MS Word): বাংলা ও ইংরেজি টাইপিং, ডকুমেন্ট তৈরি, এডিটিং, ফরম্যাটিং, পেজ সেটআপ এবং প্রিন্ট করা।
- মাইক্রোসফট এক্সেল (MS Excel): স্প্রেডশিট তৈরি, বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ, চার্ট ও গ্রাফ তৈরি, ডাটা সর্টিং ও ফিল্টারিং।
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (MS PowerPoint): সুন্দর ও আকর্ষণীয় প্রেজেন্টেশন স্লাইড তৈরি, অ্যানিমেশন ও ট্রানজিশন যুক্ত করা।
- ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা ও ব্রাউজিং।
- জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট খোলা, মেইল পাঠানো, রিসিভ করা এবং অ্যাটাচমেন্ট আদান-প্রদান।
- অনলাইনে বিভিন্ন ফরম পূরণ, ক্লাউড সার্ভিস ব্যবহার এবং অনলাইন মিটিং বা ক্লাস করা।
- দ্রুত বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড বাড়ানোর অনুশীলন।
- স্ক্যানার ও প্রিন্টার ব্যবহার করে ডকুমেন্টস স্ক্যান ও প্রিন্ট করা।
- কম্পিউটারের সাধারণ সমস্যা সমাধান (যেমন: স্লো হয়ে যাওয়া, নেটওয়ার্ক কানেকশন ঠিক করা)।
- কর্মক্ষেত্রের নৈতিকতা (ICT Workplace Ethics) ও ক্লায়েন্টের সাথে যোগাযোগের নিয়মকানুন।
চাকরির ক্ষেত্রসমূহ:
- অফিস অ্যাসিস্ট্যান্ট / কম্পিউটার অপারেটর
- ডাটা এন্ট্রি অপারেটর
- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আইটি সাপোর্ট স্টাফ
- কাস্টমার সার্ভিস ও কল সেন্টার
- ব্যাংক ও কর্পোরেট সেক্টরে ডেটা প্রসেসিং বিভাগ
- বিদেশে অফিস অটোমেশন ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজের সুযোগ
- স্ব-উদ্যোক্তা হিসেবে কম্পিউটার ট্রেনিং সেন্টার / আইটি সার্ভিস ব্যবসা
Course Titile : Computer Operation Level-3
Duration: 3 Months, Fee: 5,500/-, Class : Regular
Qualification : VIII/SSC/ HSC
AutoCad 2d/3d Drawing Application Course
অটোক্যাড ২ডি/৩ডি ড্রয়ং এপ্লিকেশন কোর্স :
অটোক্যাড (ইংরেজি: AutoCAD ) একটি ইঞ্জিনিয়ার ও আকিট্যাক্টদের জন্য স্টাকচার ডিজাইন সফটওয়্যার। এটি অটোডেস্ক ইনকর্পোরেটেড কর্তৃক উদ্ভাবিত দ্বি-মাত্রিক এবং ত্রি-মাত্রিক ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অটোক্যাড এর ক্যাড (CAD) শব্দের অর্থ হলো কম্পিউটার এইডেড ড্রাফটিং/ডিজাইন (Computer Aided Drafting/Design)। এই কোর্সে আপনি পেশাদারভাবে 2D ও 3D ডিজাইন করার দক্ষতা অর্জন করবেন। অটোক্যাড শেখার জন্য কম্পিউটারের বেসিক জ্ঞান ও জ্যামিতির প্রাথমিক ধারণা থাকলেই তা যথেষ্ট।
অটোক্যাড জানা থাকলে CAD ডিজাইনার নিম্নোক্ত পেশায় ক্যারিয়ার গড়তে পারেন:
- সিভিল ও সাভেয়ার ড্রাফটসম্যান
- CNC মটিব ডিজাইনার
- আর্কিটেকচারাল টেকনিশিয়ান
- মেকানিক্যাল ডিজাইনার
- স্ট্রাকচারাল ডিজাইনার
Course Title : AutoCad 2d/3d Drawing Application Course
Duration: 3 Months, Fee: 15000/-, Class : 3 Days a week
Qualification : SSC/ HSC
Ditital Marketing & Content Creator
ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েটর:
ডিজিটাল মার্কেটিং হচ্ছে- ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কনজিউমারের কাছে পন্যের জানান দেওয়ার একটি পন্থা। বর্তমানে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অনলাইনে। এই বিশাল পরিমানের অডিয়েন্সের সামনে আপনার পন্য সম্পর্কে তুলে ধরার সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে ডিজিটাল মার্কেটিং।একজন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োগ করে এই কাজগুলো করে থাকে। বর্তমানে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে অনেক অর্থ উপার্জন করা যায়।
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা লিংকডইনের মতো প্ল্যাটফর্মে নিয়মিত পোস্ট, পেজ পরিচালনা এবং গ্রাহকদের সাথে যোগাযোগ করা।
- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO): গুগলে কোনো কি-ওয়ার্ড লিখে সার্চ করলে ওয়েবসাইটকে সবার আগে বা সার্চ রেজাল্টের ওপরের দিকে আনার কৌশল নিয়ে কাজ করা।
- পেইড অ্যাডভারটাইজিং বা SEM: গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে নির্দিষ্ট টার্গেটেড গ্রাহকদের কাছে পেইড বা স্পন্সরড বিজ্ঞাপন পৌঁছানো।
- কন্টেন্ট মার্কেটিং: ব্লগ পোস্ট, আর্টিকেল, ইনফোগ্রাফিক, ছবি বা ভিডিও তৈরি করা যা গ্রাহকদের আকৃষ্ট করে।
Course Title : Digital Marketing & Content Creator
Application: Photoshop, Premier Pro, OBS, WordPress
Market Strategy : SEO, SEM, SMM, SMO
Duration: 3 Months, Fee: 15500/-, Class : Regular
Qualification : SSC/HSC
গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং
Graphic Design for Freelanching (Level-3) হলো ডিজিটাল যুগের সৃজনশীল ও চাহিদাসম্পন্ন একটি দক্ষতা উন্নয়ন কোর্স। এই কোর্সে শিক্ষার্থীরা ভিজ্যুয়াল কমিউনিকেশন, লোগো ডিজাইন, পোস্টার, ব্যানার, ব্রোশিউর, সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়া গ্রাফিক্স তৈরি করতে শেখে। NSDA এর Level-3 Graphic Design কোর্স শিক্ষার্থীদেরকে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজের জন্য প্রস্তুত করে এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিযোগিতামূলক করে তোলে।
কোর্সটিতে সাধারণত যে বিষয়গুলো শেখানো হয় :
- লোগো ডিজাইন (Logo Design): কোম্পানির বা ব্র্যান্ডের জন্য ইউনিক লোগো তৈরি করা।
- ব্র্যান্ড স্টাইল গাইড (Brand Style Guides): একটি ব্র্যান্ডের কালার কোড, লোগো ব্যবহারের নিয়ম ও টাইপোগ্রাফি নির্ধারণ করা।
- বিজনেস কার্ড ও স্টেশনারি (Business Cards & Stationery): ভিজিটিং কার্ড, লেটারহেড, এনভেলপ ডিজাইন।
- সোশ্যাল মিডিয়া পোস্ট ও বিজ্ঞাপন (Social Media Creative): ফেসবুক, ইনস্টাগ্রাম ও লিংকডইনের জন্য পোস্ট, ব্যানার ও অ্যাড ডিজাইন।
- ইউটিউব থাম্বনেইল (Thumbnails Design): ভিডিওর জন্য আকর্ষণীয় থাম্বনেইল তৈরি।
- ওয়েব ব্যানার ও ইমেইল ডিজাইন (Web Banners & Email Design): ওয়েবসাইটের প্রমোশনাল ব্যানার ও নিউজলেটার ডিজাইন।
- ফ্লায়ার ও ব্রোশিওর (Flyer & Brochure Design): প্রচারপত্র ও বুকলেট ডিজাইন।
- পোস্টার ও ব্যানার (Poster Design): ইভেন্ট বা পণ্যের প্রচারণার জন্য বড় আকারের প্রিন্ট ডিজাইন।
- বুক কভার ও ম্যাগাজিন (Book Covers & Catalog Design): বইয়ের প্রচ্ছদ, ম্যাগাজিন বা ক্যাটালগ লেআউট।
- প্যাকেজিং ও লেবেল ডিজাইন (Packaging & Label Design): বিভিন্ন পণ্যের কার্টুন বক্স, বটল লেবেল বা প্যাকেট ডিজাইন।
- টি-শার্ট ও মার্চেন্ডাইজ (T-Shirts & Merchandise): টি-শার্ট, মগ বা অন্যান্য গিফট আইটেমের ওপর প্রিন্ট ডিজাইন।
- ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজ ডিজাইন (Website & Landing Page Design): ওয়েবসাইটের ভিজ্যুয়াল লেআউট বা ইন্টারফেস ডিজাইন।
- অ্যাপ ডিজাইন (App Design): মোবাইল অ্যাপের স্ক্রিন ও ইন্টারফেস ডিজাইন।
- ভেক্টর ট্রেসিং ও আইকন ডিজাইন (Vector Tracing & Icon Design): রাস্টার ইমেজকে ভেক্টরে রূপান্তর বা কাস্টম আইকন তৈরি।
- কাস্টম ইলাস্ট্রেশন (Illustration): ডিজিটাল আর্ট, কার্টুন ক্যারেক্টার বা চিলড্রেন বুক ইলাস্ট্রেশন।
চাকরির ক্ষেত্রসমূহ:
- ব্র্যান্ড আইডেন্টিটি ও লোগো ডিজাইন: লোগো, কালার প্যালেট ও ব্র্যান্ড গাইডলাইন তৈরি।
- ইউআই/ইউএক্স (UI/UX) ডিজাইন: অ্যাপ ও ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন।
- মোশন গ্রাফিক্স ও থ্রিডি (3D): অ্যানিমেশন, ৩ডি রেন্ডারিং এবং মোশন গ্রাফিক্সের চাহিদা দ্রুত বাড়ছে।
- সোশ্যাল মিডিয়া ও মার্কেটিং ম্যাটেরিয়াল: বিজ্ঞাপন, ব্যানার ও প্রচারণামূলক ভিজ্যুয়াল তৈরি।
Course Titile : Graphic Design for Freelanching
Duration: 3 Months, Fee: 8,500/-, Class : Regular
Qualification : VIII/SSC/ HSC
Web Design & Application Develoment Course
ওয়েব ডিজাইন ও এপ্লিকেশন ডেভলপমেন্ট:
ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে এবং কনটেন্ট নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট তৈরি করে। ওয়েব ডেভেলপার ওয়েবসাইটের ডিজাইন বা চিত্র অনুসরণ ক’রে ক্লায়েন্ট সাইড ভাষা ও সার্ভার সাইড ভাষাগুলো ব্যবহার ক’রে ওয়েবসাইট তৈরি বা ডেভেলপ করে। বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় ওয়েব ডিজাইনার একটি চমৎকার পেশা। একটি ওয়েবসাইটকে তৈরী করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত যে সকল কাজ করতে হয় সেই সকল কাজকে একসঙ্গে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়।
- ল্যান্ডিং পেজ ডিজাইন (Landing Page Design): কোনো নির্দিষ্ট পণ্য, সেবা বা ক্যাম্পেইনের জন্য আকর্ষণীয় ও কনভার্শন-কেন্দ্রিক সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করা।
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ও কাস্টমাইজেশন (WordPress Development & Customization): ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগিন ব্যবহার করে বিজনেস সাইট, ব্লগ বা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা।
- ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন (E-commerce Website Design): শোপিফাই (Shopify), উকমার্স (WooCommerce) বা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন স্টোর বা শপ ডিজাইন করা।
- ইউএক্স/ইউআই ডিজাইন (UX/UI Design): ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের ইন্টারফেস কেমন হবে, তার ওয়্যারফ্রেম ও প্রোটোটাইপ তৈরি করা (ফিগমা বা অ্যাডোবি এক্সডি ব্যবহার করে)।
- নো-কোড ওয়েবসাইট ডিজাইন (No-code Website Design): কোনো কোডিং ছাড়া ওয়েভফ্লো (Webflow), উইক্স (Wix) বা স্কয়ারস্পেস (Squarespace)-এর মতো টুল দিয়ে আধুনিক ওয়েবসাইট তৈরি করা।
- ওয়েবসাইট রি-ডিজাইন ও উন্নয়ন (Website Redesign): পুরোনো বা দেখতে খারাপ এমন ওয়েবসাইটগুলোকে আধুনিক, রেসপন্সিভ এবং আকর্ষণীয় রূপে নতুনভাবে সাজানো।
- ফ্রন্টএন্ড ডিজাইন (Front-end Design): এইচটিএমএল (HTML), সিএসএস (CSS), জাভাস্ক্রিপ্ট (JavaScript) বা রিয়্যাক্ট (React) ব্যবহার করে ওয়েবসাইটের ভিজ্যুয়াল ও ইন্টারঅ্যাক্টিভ পার্ট তৈরি করা।
- পোর্টফোলিও ও ব্লগ ওয়েবসাইট তৈরি: ফ্রিল্যান্সার, ফটোগ্রাফার বা ছোট ব্যবসার জন্য পার্সোনাল পোর্টফোলিও ও ব্লগ সাইট তৈরি করা।
- ফ্রন্ট-এন্ড ডেভেলপার (Front-End Developer)
- ব্যাক-এন্ড ডেভেলপার (Back-End Developer)
- ফুল-স্ট্যাক ডেভেলপার (Full-Stack Developer)
- ওয়েব ডিজাইনার (Web Designer)
- ইউআই/ইউএক্স (UI/UX) ডিজাইনার
আপনি যা শিখবেন এই কোসে
Frontend: Html, CSS, JavaScript, Bootstrap
Backend: PHP, Laravel, SQL
কোস ফি ও যোগ্যতা:
Course Title : Web Design & Application Development Course
Duration: 3 Months, Fee: 15000/-, Class : Regular
Qualification : HSC
DIgital Information Skill for Kids (DISK)
ডিজিটাল ইনফরমেশন স্কিল ফর কিডস :
Posted on March 28, 2025 by admin
সফল হওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ভালো হলেই হবে না, থাকা চাই বেশ কয়েকটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান । আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে টিকে থাকার জন্য ডিজিটাল জ্ঞান প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই গুরুত্বপূর্ণ। শিশুদের ডিজিটাল টুলগুলো দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা শেখাতে হবে।
দৈনন্দিন জীবনে ও পড়াশোনার কাজে কম্পিউটার ব্যবহার করতে শেখা, কোডিং শেখা, সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধির সফটওয়্যারের ব্যবহার করতে শেখা খুবই প্রয়োজন। ডিজিটাল জ্ঞান অর্জন করলে তারা নতুন নতুন প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে।
Course Title : Digital information Skill for KIDS
Application: Os, word, excel, PowerPoint
Language : , python language
Qualification :Age 10+
Duration: 3 Months, Fee: 4500/-, Class : Two Days in Week
